,

ঢাকায় বৃষ্টি হলেও অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কোথাও আকাশ মেঘলা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কোথাও রোদ-মেঘের খেলা চলছে। সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে দমকা হাওয়া। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা খুব একটা কমবে না। ভারী বৃষ্টি না হলে একই থাকবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার আবহাওয়া এমনই থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এরসঙ্গে দমকা হাওয়া থাকতে পারে। তবে সে হাওয়া কালবৈশাখীর মতো এতো গতির নাও হতে পারে।

এই বৃষ্টিতে তাপমাত্রা কমবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা খুব একটা কমবে না। ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে আজ।

আবহাওয়া অধিদফতর জানায়, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদীকোট, ফেনী, পাবনা ও সিরাজগঞ্জসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৩০ মিলিমিটার। এছাড়া সিলেটে ২৯, ময়মনসিংহে ২৪, বদলগাছিতে ১৯, নেত্রকোনা ও রাজশাহীতে ২, ঈশ্বরদীতে ১,মিলিমিটার এবং ঢাকা ও ফরিদপুরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য