,

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা

news-image

গাজীপুর প্রতিনিধি : অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয়। এ সময় কারাফটকে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু, রোজিনা ইসলামের বোন সাবিনা আক্তারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

রোজিনার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, সিএমএইচ আদালতে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে।

গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়। পরে পাঁচদিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন আদালত।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হোসনে আরা বিথীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে কারা ফটকে দায়িত্বে থাকা কারারক্ষী আবদল হান্নান রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, মুক্তির দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা। দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানবপ্রাচীর তৈরি করে এসব কর্মসূচি পালন করে সংবাদকর্মীরা। এ সময় বক্তব্য দেন প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজীবুল হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য