,

আঙুলগুলো কোনো ব্যক্তির নয়, দেশের বাকস্বাধীনতার কণ্ঠ চেপে ধরেছে : জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে গতকাল রাতে শাহবাগ থানায় ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ মামলা করা হয়েছে। এর আগে, তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে খবর পাওয়া যায়, সেখানের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পর শাহবাগ থানায় নিয়ে যান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

নিন্দা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। তিনি মনে করেন, রোজিনার গলার ওপর চেপে ধরা আঙুলগুলো কোনো ব্যক্তির নয়, দেশের বাকস্বাধীনতার কণ্ঠ চেপে ধরেছে।

ফেসবুকবার্তায় এই অভিনেত্রী লিখেছেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!

রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো? রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য