,

ভারতকে করোনা প্রতিষেধক ওষুধ ও ইনজেকশন দিল বাংলাদেশ

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে।

শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতকে করোনা চিকিৎসার এসব ওষুধ ও ইনজেকশন পাঠিয়েছে।

করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য মঙ্গলবার ৪ ট্রাক ওষুধ ও ইনজেকশন ভারত সরকারকে উপহার হিসেবে হস্তান্তর করে। এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিষেধক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

মঙ্গলবার বিকালে কলকাতাস্থ বাংলাদেশি উপ হাইকমিশনার তৌফিক হাসান এসব ওষুধ ও ইনজেকশন গ্রহণ করে ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ ধরনের ওষুধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ৪ ট্রাক করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, বিকাল ৩টার দিকে কাস্টমসের সব আনুষ্ঠানিকতা শেষে ৪ ট্রাক করোনা প্রতিষেধক ওষুধ ও ইনজেকশন হস্তান্তর করা হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশি উপ হাইকমিশনার এসব উপহার সামগ্রী গ্রহণ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য