,

লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৩৩ বাংলাদেশি উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। খবর এএফপির।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার তিউনেশিয়ান নৌবাহিনী জানিয়েছে, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য