,

ব্রাহ্মণবাড়িয়ায় শুশুর বাড়িতে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শহরের পাওয়ারহাউজ রোডে এ ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইফুল। সোমবার রাতে পাঁচতলা ভবনের ছাদে বসে ইউটিউবে ভিডিও দেখার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান সাইফুল। এ ঘটনায় গুরুতর আহত সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য