,

ট্রাফিক বক্সের কাছে আইইডি বোমা বিস্ফোরণে নিষ্ক্রিয়

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে ইম্প্রোপ্রাভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। রাত পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ জানান, আমি বিকেলে এটি প্রথমে দেখি পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মশিউর রহমান জানান, বোমা সদৃশ্য ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিটিটিসি ঢাকার এসি মাহমুদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান, বোমাটি একটি ইম্প্রোপ্রাভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। এটির সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য