,

ফিরহাদ-সুব্রত-মদন-শোভন অন্তর্বর্তী জামিন পেলেন

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত নারদা মামলায় সোমবার সকালে গ্রেপ্তার চার হেভিওয়েট নেতা সন্ধ্যায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন। তারা হলেন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের সাবেক মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানির পর তাদের চারজনকে জামিন দেন বিচারক। খারিজ হয় সিবিআইয়ের আবেদন।

সোমবার সকাল থেকে নারদ কাণ্ডকে নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি। এদিন সকালে ওই চারজনকে বাসা থেকে নিজাম প্যালেসে তুলে নেন সিবিআই কর্মকর্তারা। পরে বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দেয়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের সিবিআইয়ের বিশেষ আদালতে নেওয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে চলে শুনানি। প্রায় দেড় ঘণ্টা শুনানির পর আবার বেশকিছু নথি দেখতে চান বিচারক অনুপম মুখোপাধ্যায়। নথি নিয়ে তার চেম্বারে হাজির হন সিবিআইয়ের কর্মকর্তারা। সেই নথি পরীক্ষার পর রায় দেন বিচারক।

বেলার গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান নিজাম প্যালেসে। দীর্ঘ ছ’ঘণ্টা সেখানে ছিলেন তিনি। ভার্চুয়াল শুনানি চলাকালেও নিজাম প্যালেসে ছিলেন মুখ্যমন্ত্রী। শুনানি শেষে সেখান থেকে সোজা নবান্ন রওনা দেন মমতা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য