,

কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেপ্তার

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা নগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরদ্ধে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে সকালে ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মোকলেসুর রহমানকে বিবাদী করে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনার পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি)এএসআই মোকলেছুর রহমান ১ মে থেকে ওই সেন্টারের দায়িত্ব পালন শুরু করেন। নতুন পরিচয়ের সুবাদে গত ১৪ মে মোকলেছুর রহমান সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করেন।

কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য