,

ঘূর্ণিঝড় ‘তওকত’ রাতে উপকূলে আঘাত হানবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাগরে সৃষ্ট নিম্নচাপটি পরিণত হয়েছে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’। শক্তি বাড়িয়ে আজ সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভারতের গুজরাট রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। খবর আনন্দবাজারের

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুজরাটের দিকে ধেয়ে আসা ঝড়টি আঘাত হানার সময় এর গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।

শেষ খবর অনুযায়ী তওকত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে গুজরাটের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল। গুজরাটে আঘাত হানার পর মঙ্গলবার সকালে তা উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

আরব সাগরে উৎপত্তি হওয়া তওকতের প্রভাবে ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বয়ে যাচ্ছে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু গাছ উপড়ে পড়েছে। উপকূলে আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে মুম্বাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

গুজরাট উপকূলের পোরবন্দর ও ভাবনগর জেলার নিচু এলাকার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে।

মুম্বাইয়ে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে চেন্নাই থেকে মুম্বাইয়ের একটি বিমানকে ঘুরিয়ে সুরাটে পাঠানো হয়েছে। মুম্বাই শহর এলাকার প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে অস্থায়ী কেন্দ্র তৈরি করা হয়েছে। মুম্বাইয়ে সকাল থেকে ৭৫-৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে, সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। গুজরাট ও মহারাষ্ট্রের ৭ হাজার মৎস্যজীবীর নৌকা উপকূলে ফিরে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য