,

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন, ৩ আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে এক শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতন ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ আসামীর মর্ধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আসামী বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে  নির্যাতনের একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার শিশুর পরিবার বলেন, ওর বাবা নেই। পশ্চিম মেরাসানী গ্রামে নানা বাড়িতে থাকে। শনিবার সন্ধ্যায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় বাবু, রুবেল, মান্না নামে কয়েকজন। পরে রাতভর ওকে আটকে রেখে নির্যাতন করে। পরে ওকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, শিশু  নির্যাতনদের ঘটনায় ৭ জনকে আসামীকে করে থানায় মামলা হয়েছে। ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য