,

৬৩ এসপির বদলি, ৪৭ জন গেলেন র‍্যাবে

news-image

সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে সর্বোচ্চ ৪৭ জনকে র‍্যাবের উপ-পরিচালক পদে পাঠানো হয়েছে।

রোববার (১৬ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বদলির আদেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে র‍্যাবে উপ-পরিচালক হিসেবে ৪৭ জনকে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্যদের স্পেশাল ব্রাঞ্চে (এসবি), পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), পুলিশ সদরদফতরের ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেলের (প্রেষণে), পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, খুলনা, রাজশাহী, বরিশাল রেঞ্জ অফিস ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বদলি/পদায়নের আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য