শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের দাওয়াত বর্জনের সিদ্ধান্তে মুসলিম নেতারা

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মুসলমানদের অধিকার সংগঠনগুলোর নেতৃস্থানীয়রা। মূলত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থান ও ভূমিকার প্রতিবাদ হিসেবে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার খবরে জানানো হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বাইডেন প্রশাসন সমর্থন ও সহযোগিতা দিচ্ছে অভিযোগ এনে মুসলিম সংগঠনগুলো তার অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়ছে।

রোববার বাইডেনের অনুষ্ঠানটি ভার্চ্যুয়াল হওয়ার কথা। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘আমরা বাইডেন প্রশাসনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না। কারণ, তারা আক্ষরিক অর্থেই গাজায় ইসরায়েল সরকারের বোমাবর্ষণের মাধ্যমে নির্বিচার নিরপরাধ নারী-পুরুষ ও শিশু হত্যায় সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। এই অন্যায় রোধে প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক শক্তি ও নৈতিক কর্তৃত্ব রয়েছে। আমরা তাঁর প্রতি নিপীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, নিপীড়কের পাশে নয়।’

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামে সংগঠনটিও বাইডেনের অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে বলেছে, ‘ফিলিস্তিনি জনগণের জীবনের বিনিময়ে হোয়াইট হাউসকে পবিত্র ঈদ উদযাপনের বিষয়টিকে রাজনৈতিক অভিলাষ হিসেবে ব্যবহার করতে দেব না আমরা।’

মূলত গাজায় ইসরায়েলি হামলার সমর্থন জানাতে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন বাইডেন। তিনি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, হামাসের রকেট থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি মার্কিন সরকারের দৃঢ় সমর্থন রয়েছে। এরপরই নেতানিয়াহু গাজায় হামলা অব্যহত রাখার ঘোষণা দেন পরবর্তীতে গাজায় চালানো হামলায় ৩৩ জন নিহত হয়।

ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিকতম এই সংঘাতে গত এক সপ্তাহে অন্তত ১৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৫৫ জনই শিশু।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা