,

জেরুজালেমে ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : জেরুজালেমের উত্তরাঞ্চলের ইসরায়েল অধ্যুষিত জিভাত জেভ এলাকায় নব-নির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, গতকাল রোববার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬০০ অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ, উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়ছে। ফলে উপাসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর ছিটকে পড়ছেন ইহুদিরা।

ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য