,

চেলসিকে হারিয়ে বার্সেলোনা ইউরোপের সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিরা পারেননি। বিদায় নিয়েছেন এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই। তবে মেসিরা যা পারেননি সেটাই করে দেখিয়েছে বার্সেলোনার নারী ফুটবল দল। চেলসিকে ফাইনালে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জিতেছে এবারের উইমেন্স চ্যাম্পিয়নস লিগের শিরোপা। মেয়েদের ফুটবলে এই প্রথম ইউরোপ সেরা হলো বার্সেলোনা।

নারীদের চ্যাম্পিয়নস লিগে এতদিন এক তরফা আধিপত্য ছিল ফরাসি ক্লাব লিওঁর। সর্বশেষ পাঁচ মৌসুমে টানা শিরোপা জেতা সহ সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির ফ্রাঙ্কফুর্ট। বার্সেলোনা এর আগে ২০১৯ সালে ফাইনাল খেলে হেরে যায় লিওঁর কাছে।

সুইডেনের গোটেনবার্গে আজ চেলসির বিপক্ষে অবশ্য শুরু থেকেই দাপুটে খেলেছেন বার্সেলোনার মেয়েরা। প্রথম মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে চেলসি পিছিয়ে পড়ে। এরপর বিরতির আগে ১৪ , ২১ ও ৩৬ মিনিটে চেলসির জালে আরও তিন গোল দেয় বার্সেলোনা। এই ম্যাচ আসলে শেষ হয়ে গিয়েছিল সেখানেই। বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা রক্ষাতেই খেলা হয়েছে যেন।

চেলসির মেয়েরা মহিলা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললেন এই প্রথমবার। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ২৯ মে পোর্তোয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ছেলেদের চ্যাম্পিয়নস লিগেও ফাইনাল খেলবে চেলসি। টমাস টুখেলের দল ওই ফাইনাল জিততে পারলে হয়তো আজকের ম্যাচে হারের হতাশা ভুলে যাবেন চেলসির মেয়েরাও।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা