,

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন (৫০)। এতে আমান উল্লাহ (৩৬), তাঁর বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭) নিহত হয়। তাঁরা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গতকাল রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ওসি মাইন উদ্দিন আরও জানান, ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে