,

রিজভীকে তার বাসায় দেখতে গেলেন মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার বিকেলে রিজভীর আদাবরের বাসভবনে যান তিনি। মির্জা আব্বাস এ সময় রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন। রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব।

এর আগে ঈদের দিন রিজভীকে দেখতে যান স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, করোনামুক্ত হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাসায় গেলেও রিজভী এখনো অসুস্থ। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত রিজভী আহমেদের খোঁজখবর নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য