,

চীনা টিকা তৈরির অনুমতি কাউকে এখনও দেওয়া হয়নি: ঔষধ অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কোনো কোম্পানিকে এখনও চীনের সিনোফার্মের করোনা টিকা তৈরির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এই কর্তৃপক্ষ। এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও করা হয়েছে।

বাংলাদেশের একটি ওষুধ কোম্পানিকে সিনোফার্মের কোভিড-১৯ টিকা তৈরির অনুমতি দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এই কথা জানালো ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে চীনের সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়।

তিনি বলেন, দেশে কোভিড-১৯ এর টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য