,

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হলেন নুরুজ্জামান সুমন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়ন আমিনপাড়া আদর্শ বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন নুরুজ্জামান সুমন।

রোববার পরিষদের সদ্য বিদায়ী সভাপতি ওসমান উদ্দিন খালেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। জনাব খালেদ দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অসুস্থতাজনিত কারণে তিনি স্বীয় পদ থেকে অব্যাহতি নেন।

দায়িত্ব গ্রহণের বিষয়ে নুরুজ্জামান সুমন বলেন, আধুনিক, উন্নত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। গ্রামের শিক্ষার প্রসারে বরাবরই আমার আন্তরিক চেষ্টা ছিল। আমাকে এ দায়িত্ব প্রদান করায় সেটি আরো ত্বরান্বিত হবে। আমার চেষ্টা থাকবে এ বিদ্যালয়কে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার৷ শিক্ষিত সমাজ গড়ার এ পথচলায় আমি সকল অভিভাবক ও গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই

উল্লেখ্য, নুরুজ্জামান সুমন ঢাকায় ফ্লাইবার্ড ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য