,

সরকারি হিসাবের চেয়ে ভারতের শশ্মানে বেশি মৃতদেহ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের একাধিক স্থানে রাজ্য সরকারের দেয়া হিসাবের সঙ্গে শশ্মানে মৃতদেহের হিসাব মিলছে না। দিল্লিতে করোনায় মৃতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তার থেকে সাড়ে চার হাজার বেশি মানুষকে দাহ করা হয়েছে গত মাসে।

দ্য হিন্দুর হিসাব অনুযায়ী, দিল্লিতে গত ২৪ দিনে ১২ হাজার ৮৩৩ জনকে দাহ করা হয়েছে। ৫৩৪টি শশ্মানের হিসাব এটি। কিন্তু দিল্লি সরকার বলছে ৮ হাজার ৫০ জন।

একই অবস্থা গুজরাটে। প্রত্যন্ত অঞ্চলে যেসব মানুষ নতুন রোগটিতে মারা যাচ্ছেন, তারা হিসাবে আসছেন না।

প্রতিবেদনে, সুরেন্দ্র নগর নামের একটি জেলার কথা বলা হয়েছে। সেখানে গত বছর থেকে এখন পর্যন্ত ৩ হাজার মানুষ মারা গেলেও নথিবদ্ধ হয়েছেন ৭৫৬ জন।

গুজরাটে সরকারি হিসেবে এ পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজার মানুষ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আট হাজার ৯৪৪ জন। করোনাভাইরাস মহামারী মারাত্মকভাবে আঘাত হেনেছে এমন বেশ কিছু শহর থেকে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে এখানে।

কিন্তু গুজরাটে যে হারে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে সেটা বিশাল এবং এজন্যে সেখানে হাইকোর্ট পর্যন্ত রাজ্য সরকারের ভর্ৎসনা করেছে। গুজরাটে এখন ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

গত এপ্রিলে হাইকোর্টের বিচারকরা বলেছিলেন, ‘প্রকৃত চিত্র আড়াল করে রাজ্য সরকার এ থেকে কোন ফায়দা পাবে না। বরং সঠিক তথ্য আড়াল করে বা ধামাচাপা দিলে ভয়, এবং আস্থার অভাবের আরও গুরুতর সমস্যা তৈরি হবে, সাধারণ মানুষের মধ্যে আরও আতংক ছড়িয়ে পড়বে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য