,

প্রথমবারের মতো এফএ কাপ জিতল লেস্টার

news-image

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের ইতিহাসে অন্যতম সেরা এক গোল করলেন ইউরি টিলেমানস। যে গোলে নিজেদের ইতিহাসে প্রথমবার এফএ কাপ জয়ের স্বাদ পেল লেস্টার সিটি।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লেস্টার। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন টিলেমানস। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার।

এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনো শিরোপায় চুমু আঁকতে পারেনি ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার। সবশেষ ফাইনালে উঠেছিল সেই ১৯৬৯ সালে। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল।

শেষ দিকে অবশ্য চেলসি গোলের আনন্দে মেতেছিল। ৮৮ মিনিটে লেস্টারের ওয়েস মর্গ্যান আত্মঘাতী গোল করে বসেন। তবে গোলটি ভিএআরে বাতিল হয় চেলসির এক খেলোয়াড় অফসাইডে থাকায়।

সুবাদে নিজেদের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক ট্রফিটি জিতে নেয় লেস্টার।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা