,

রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা ও বাঘায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় তাদের মৃত্যু হয়। বাগমারায় তিনজন ও বাঘায় একজন বজ্রপাতে মারা যান।

তারা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারার হাজরাপুকুর গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুলতানপুর এলাকায় বাগানে আম পাড়ছিল। বিকেল ৪টার দিকে বজ্রপাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহেরপুরে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বাবু ও রনিকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

একই সময় উপজেলার হাজরাপুকুর গ্রামের ঝড়-বৃষ্টিতে মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর রহমান নামে দুজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করে।

অপরদিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান জানান, বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য