,

ভারতে করোনার মৃত্যু ফের ৪ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু ফের চার হাজার ছাড়িয়ে গেছে।

শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল ৩ লাখ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে।

তবে ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

অবশ্য ভারতে সরকারি হিসাবে করোনায় মৃত্যু কম দেখানোর অভিযোগ উঠেছে। দিল্লিতে সাড়ে ৪ হাজার মৃতকে নথিভুক্ত করা হয়নি। গুজরাটের গ্রামাঞ্চলে সরকারি হিসাবে চেয়ে ২০ শতাংশ বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়ে দ্য হিন্দু।

সংক্রমণের লাগাম টেনে ধরতে দেশটিতে জোরদার টিকা কর্মসূচি চলছে। ইতোমধ্যে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য