,

যতদিন প্রয়োজন গাজায় হামলা চলবে: নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। খবর রয়টার্সের।

এক সপ্তাহ ধরে গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি বিমান ও স্থল হামলা চলছে। এতে প্রায় দেড়শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪০ শিশুও রয়েছে। ঈদুল ফিতরের দিনেও হামলা থেকে রেহাই পাননি নিরপরাধ ফিলিস্তিনিরা।

উল্টো ফিলিস্তিনকে দোষারোপ করে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘এই সংঘাতের জন্য অপরাধবোধে ভোগার কথা তাদের, যারা আমাদের ওপর হামলার মাধ্যমে এটি শুরু করেছে, আমাদের নয়। অভিযানের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এটি শেষ হয়নি। যতদিন প্রয়োজন অভিযান অব্যাহত থাকবে।’

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর ইসরাইলি বাহিনীর হামলার মাত্রা আরও বেড়েছে। গাজায় হামাসপ্রধানের বাড়িতে বোমা মেরে তা উড়িয়ে দেওয়া হয়েছে। আলজাজিরা ও এপির কার্যালয়ে হামলা হয়েছে।

রোববার সকালেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এদিন গাজায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজা থেকে হামাস ইসরাইলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালানোয় লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন।

টেলিভিশন বক্তৃতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাস ইসরাইলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পক্ষান্তরে আমরা সাধারণ মানুষের মৃত্যু এড়াতে বা কমাতে যা যা করা দরকার সব করছি। শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

এদিকে ইসরাইলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে স্বীকৃতি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফিলিস্তিনকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রথম ফোনকলে মাহমুদ আব্বাসকে তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

অন্যদিকে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে আজ রোববার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য