,

বাইডেনকে একহাত নিলেন মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা

news-image

অনলাইন ডেস্ক : ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদলীয় সদস্য রাশিদা তৈয়ব।

মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তৈয়ব গত বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ফ্লোর নিয়ে নিজ দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য নেতাদের তীব্র সমালোচনা করেন। খবর আনাদোলুর।

ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার একচোখা নীতির সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, জেনারেল অস্টিন ও উভয় দলের অন্য নেতাদের বিবৃতিগুলো পড়লে মনেই হবে না যে, ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে।

রাশিদা তৈয়ব বলেন, ফিলিস্তিনি পরিবারগুলোকে ঠিক এ মুহূর্তে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ছিন্নভিন্ন করে দেওয়া হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। অথচ তাদের কোনো স্বীকৃতি নেই।

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বক্তব্যে শিশুদের আটক করা ও হত্যা করার বিষয়ের উল্লেখ নেই। মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি পুলিশের অব্যাহত হয়রানি ও সন্ত্রাস সৃষ্টির বিষয়টি কোনোভাবেই স্বীকার করা হচ্ছে না। নামাজ পড়ার সময় আল আকসা মসজিদ যে অব্যাহতভাবে সহিংসতা, কাঁদানে গ্যাস, ধোঁয়ায় ঢেকে ফেলা হচ্ছে, তার কোনো উল্লেখ নেই তাদের বিবৃতিতে।

এ সময় তিনি ফিলিস্তিনিরা বর্তমানে গাজা যুদ্ধে যে নিষ্ঠুরতার মুখোমুখি তা স্বীকার করে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিকেনসহ মার্কিন নেতৃবৃন্দ অব্যাহতভাবে ইসরাইলের পক্ষ নিয়ে উত্তেজনা প্রশমনের প্রথম শর্ত হিসেবে হামাসের রকেট নিক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। এমনকি উত্তেজনা প্রশমনে নিরাপত্তা পরিষদের বৈঠকেরও বিরোধিতা করে আসছে আমেরিকা।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জো বাইডেন বলেন, ‘আশা করি যত দ্রুত সম্ভব সংঘাত বন্ধ হবে, তবে ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’

একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে হামাসের রকেট হামলার নিন্দা জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য