,

ঈদের ছুটি শেষে রাজধানীতে ছুটছে কর্মজীবী মানুষ

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঈদ শেষে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট দিয়ে রাজধানী ঢাকায় ছুটছেন মানুষ। আজ সকাল থেকে বাংলাবাজার ঘাটে কর্মজীবী মানুষের সংখ্যা বাড়তে থাকে। এছাড়াও শিমুলিয়া ঘাট থেকে আজও বাড়ি ফিরছেন অনেকেই।

বাংলাবাজর ঘাটের সহকারি ব্যবস্থাপক ভজন সাহা জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রাপথে দুটি ফেরিতে প্রচন্ড গরমে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৫ জন মারা হওয়ার পর ফেরি সার্ভিসে গতি আনা হয়েছে। এই নৌরুটে বর্তমানে চলাচল করছে ১৫টি ফেরি। সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করলেও ফেরিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সও অগ্রাধিকার দেয়া হচ্ছে। ঘাট নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা।

এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে তিন থেকে ৪ গুন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের। বরিশাল থেকে আসা শান্তা ইসলাম নামে এক কর্মজীবী নারী বলেন, আমরা অনেক কষ্ট করে ঘাটে এসেছি। আগামীকাল থেকে অফিস খোলা কি করবো? অনেক টাকা ভাড়া দিয়ে ঘাটে আসতে হয়েছে। সরকার যদি গণপরিবহন চালু রাখতো তাহলে অতিরিক্ত ভাড়া দিতে হতো না।

সোহান নামে এক যাত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কিন্তু হাজার হাজার মানুষের মাঝে সেই সুযোগ নাই। আমাদের কারখানা খোলা আগামীকাল। তাই যে কোন উপায় যেতে হবে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক টিম কাজ করছে। তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য