বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল এসেই শ্রীলঙ্কা দল কোয়ারেন্টিনে যাবে

news-image

স্পোর্টস ডেস্ক : ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি নিয়ে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসছে আগামীকাল। সফরে বাংলাদেশ দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশে আসার পর তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিনে থাকবে শ্রীলঙ্কা দল। পরের চার দিনও কাটবে কোয়ারেন্টিনে, তবে এ সময়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করার কথা তাদের।

কাল ভাড়া করা বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে শ্রীলঙ্কা দল সোজা চলে যাবে টিম হোটেলে। মঙ্গলবার পর্যন্ত হোটেলেই থাকবেন পেরেরা-কুশল মেন্ডিসরা। সেখানে নিয়ম অনুযায়ী দুবার করোনা পরীক্ষা করা হবে দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের।

দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই বুধবার অনুশীলন শুরু করতে পারবেন লঙ্কানরা। বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে মঙ্গলবার থেকেই। মিরপুরে ক্রিকেট একাডেমি মাঠে হবে অনুশীলন। বুধবার দুই দলই অনুশীলন করবে। পরের দিন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা লাল ও সবুজ দলে ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলবেন বিকেএসপিতে। সেদিন শ্রীলঙ্কা দল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে একাডেমি মাঠে।

শুক্রবার বাংলাদেশ দল মিরপুর ইনডোরের বাইরের মাঠে অনুশীলন করলেও শ্রীলঙ্কা দল সাভারের বিকেএসপিতে নিজেরা দুই দলে ভাগ হয়ে খেলবে অনুশীলন ম্যাচ। শনিবার একাডেমি মাঠে দুই দলই সিরিজ শুরুর আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করবে। পরের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে তারা। ২৫ মে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে। তিনটি ম্যাচই দিবারাত্রির।

২৯ মে ভাড়া বিমানে করেই আবার দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কায় তরুণ দল নিয়েই আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা, ‘ম্যাচ জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারার ভয় পেলে হবে না। নিজের জায়গা নিয়ে ভয়ে থাকলে শতভাগ দেওয়া সম্ভব নয়। আমি আমার খেলোয়াড়দের বলব সর্বস্ব উজাড় করে দিতে।’

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান