,

এক পশলা স্বস্তির বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তরই বলেছিল, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবার তারা এ–ও জানিয়েছিল যে তাপমাত্রা বাড়বে। আজ শনিবার দিনের বেলায় তাপমাত্রাও বেশি ছিল। কিন্তু দিন শেষে এক পশলা বৃষ্টি সারা দিনের বাড়তি তাপ ও গরম খানিকটা দূর করে দেয়।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটাতেই রাজধানীতে যেন সন্ধ্যা নেমে আসে। চারদিকে অন্ধকার করে কিছু সময়ের জন্য ঝুম বৃষ্টি নামে। মেঘের গর্জনও ছিল সঙ্গে। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, ঈদের সকালে বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি দেশের বিভিন্ন জায়গায় হলেও অপেক্ষা ছিল রাজধানীবাসীর। সেই অপেক্ষা ফুরিয়েছে আজ সন্ধ্যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও রাজশাহী বিভাগে। এ ছাড়া রাজধানীতে ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য