,

মহাকাশে শুরু হচ্ছে সিনেমার শুটিং

news-image

বিনোদন ডেস্ক : এতদিন সিনেমার শুটিং হয়েছে সাগর-মহাসাগর, পাহাড়, জঙ্গল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনে। তবে এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার শুটিং হতে যাচ্ছে মহাকাশে। এর জন্য মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী ইউলিয়াকে। তাদের সঙ্গে সিনেমার দুই পরিচালকও যাবেন মহাকাশে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর জানিয়েছে।

রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শুটিঙের জন্য ভূ-পৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসলিডকে। তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো।

আলাদাভাবে নাসা জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শুটিংয়ের জন্য মহাকাশে পাঠানো হচ্ছে হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজকে। তার সঙ্গী হবেন পরিচালক ডগ লিম্যান। আর তা হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরেই। এই অভিযানে সহায়তা করছেন স্পেস-এক্স সংস্থার কর্ণধার এলন মাস্কও।

রসকসমস সূত্রের খবর, শুটিংয়ের জন্য মহাকাশ স্টেশনে যেতে অভিনেত্রী পেরেসলিড এবং পরিচালক শিপেঙ্কোকে নিয়ে রকেট উৎক্ষেপণের জন্য প্রাথমিকভাবে ৫ অক্টোবর দিনটির কথা ভাবা হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, মহাকাশে আগে কে, এই প্রতিযোগিতা এবার শুরু হতে চলেছে চলচ্চিত্রের শুটিং নিয়েও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য