,

মমতার ভাই করোনায় মারা গেলেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত মৃতদেহের সৎকারের নিয়ম মেনে আজই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ ২০ হাজার ৮৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জনে এসে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে করোনা মৃত্যুবরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাকিমা নর্মদাবেন মোদী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য