বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা মাওলানা হেলাল গ্রেপ্তার

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই থেকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভাঙচুর ও নাশকতা মামলার আসামি হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান হেলালকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।

মাওলানা আব্দুর রহমান হেলাল বড়কাপন গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক। তাকে চট্টগ্রামের আটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দিরাই থানার পুলিশ।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, ভাঙচুর ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা আব্দুর রহমান হেলাল।

মাওলানা হেলাল কয়েক দিন ধরে বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও দিরাই থানার ওসি আজিজুর রহমান নেতৃত্বে ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে আহাজারি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন ‘গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলাল হেফাজত নেতা। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলালকে শুক্রবার রাতে চট্টগ্রামের আহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে