,

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার শেষ হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে আরও এক সপ্তাহ এ বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ চিন্তা বাস্তবায়ন হবে কিনা, তার সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।

আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, সেভাবে আরও আরও এক সপ্তাহ সেটি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। আরও বলেন, কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঈদের আগে মানুষ যেভাবে চলাচল করেছে, তাতে করোনাভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে সরকার। এর বহিঃপ্রকাশ ২৪ মের দিকে হতে পারে। জন্যই মূলম নতুন করে বিধি নিষেধের কথা ভাবছে সরকার।

এ ছাড়া ঈদের জন্য যারা রাজধানী ছেড়ে গেছেন, তারা কীভাবে ফিরবেন, তাদের জন্য কী সিদ্ধান্ত থাকবে, কাল তা নিয়ে আলোচনা করে ঠিক করা হতে পারে বলেও জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা আবারও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য