,

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সদরে এসব ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাক্তন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজ্বী আমিরুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী করেন সংগঠনের সভাপতি এস আতিকুল ইসলাম মানিক। এসময় উপজেলার ১৩টি ইউনিয়নের দুইশতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য সংগঠনের প্রতিনিধিদের কাছে শাড়ি-লুঙ্গী হস্তান্তর করা হয়।

বিতরণকালে যুব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী,যুগ্ম-সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রানা,দপ্তর সম্পাদক নিজাম পাঠান,প্রচার সম্পাদক কাজী মোঃ আজমান মিয়া,আপ্যায়ন সম্পাদক রাকিব আহমেদ,সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ যুব এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,যুব এসোসিয়েশনর প্রতিষ্ঠালঙ্গ থেকে সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।এর আগেও তারা মাদকবিরোধী র‌্যালি,সমাবেশসহ এলাকার অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন। অরাজনৈতিক সংগঠনিতে চারশতাধিক বিভিন্ন পেশায় কর্মরত সদস্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য