,

দ্বিতীয় বছর করোনার আরো প্রাণঘাতী হবে: ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির দ্বিতীয় বছর আরো বেশি প্রাণঘাতী হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস।

একই সঙ্গে শিশুদের টিকা দেয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্তু বর্তমান অবস্থায় আমি তাদের আহ্বান জানাবো, তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’জোটের কাছে হস্তান্তর করে।

তিনি আরো বলেন, গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের আশঙ্কার কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এই করোনা মহামারি হবে আরও প্রাণঘাতী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য