,

হাজার হাজার ফিলিস্তিনি গাজা ছাড়ছেন

news-image

অনলাইন ডেস্ক : গাজায় শনিবারও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লাগাতার হামলা থেকে জীবন বাঁচাতে সীমান্তের কাছে বসবাস করা হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া শুরু করেছে। উত্তর গাজায় ফিলিস্তিনিদের অনেকে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

পাল্টা জবাবে ফিলিস্তিন শনিবার ভোরে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট নিক্ষেপ করেছে।

গত সোমবার থেকে ইসরায়েল ও গাজার হামাস বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের একে অপরের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।

এই হামলায় এখন পর্যন্ত ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু ৩৬ জন। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছে আরও ৯২০ জন।

নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ছয় শিশুসহ কমপক্ষে দুইজন নারী নিহত হয়েছেন।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলের কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানের দিকে কয়েকশ’ রকেট নিক্ষেপ করা হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমে কর্মরতরা জানিয়েছে, শুক্রবারের হামলায় গাজায় অন্তত ২০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার বিমান হামলার পাশাপাশি স্থল বাহিনীও হামলায় অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিন গানবোট, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার কররে গাজায় বোমা বর্ষণ করা হয়। ইসরায়েলের বিমান হামলায় মধ্য গাজায় ফিলিস্তিনি সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ন্যাশনাল প্রডাকশন ব্যাংক ভবনও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য