,

ঈদের পরদিনও দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ভিড়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : আজ পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, গত কয়েক দিন গোয়ালন্দর দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষ নানা প্রতিবন্ধকতা আর করোনাকে উপেক্ষা করে শহর থেকে গ্রামে পৌঁছেছেন।

তবে ঈদের পরদিন আজকেও এর ব্যতিক্রম দেখা যায়নি, মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা শাহ আলী নামের একটি ফেরিতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে শাহ আলী যা দৌলতদিয়ার ৫নং ঘাটে এসে পৌঁছায়। আর সেখানে দেখা যায় ফেরিতে তিল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নেই। ফেরিতে মাত্র ৫-৬টি অ্যাম্বুলেন্স ও অনেকগুলো মোটরসাইকেল, এসেছে যাত্রীভর্তি ২টি ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

পাটুরিয়া ঘাট থেকে আসা যাত্রী সোহেল রানা বলেন, ঈদের আগে প্রচুর ভিড় থাকায় বাড়ি যাইনি। তাই ভাবলাম ভিড়টা কমলে বাড়ি যাবো তাই আজ বাড়ির দিকে যাওয়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে, তবে যাত্রীর কিছুটা চাপ রয়েছে। যাত্রী ও যানবাহন ভালোভাবেই ঘাট পার করতে পারছে তেমন সমস্যা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য