,

চীনের মহাকাশযান মঙ্গলে

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে সফলভাবে মঙ্গলগ্রহে একটি মহাকাশযান অবতরণ করিয়েছে চীন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ঝুরং নামের রোভার রোবটটির ছয়টি চাকা। এটি এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফর্ম রয়েছে।

মঙ্গলগ্রহে মহাকাশযান অবতরণ করানো দুরূহ একটি কাজ। এর আগে যুক্তরাষ্ট্র এতে সফল হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘চ্যালেঞ্জের জন্য আপনারা যথেষ্ট সাহসী ছিলেন।’

বিবিসি লিখেছে, চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝুরংয়ের সোলার প্যানেল উন্মুক্ত করে পৃথিবীতে সংকেত পাঠাতে ১৭ মিনিট সময় লেগেছে।

মঙ্গলের বর্তমান দূরত্ব ৩২০ মিলিয়ন কিলোমিটার। এর অর্থ হল পৃথিবীতে বেতার সংকেত পাঠাতে ১৮ মিনিট লাগার কথা।

গ্রহটিতে চীনের এটিই প্রথম অভিযান। ১৯৭৩ সালের পর থেকে নাসা ছাড়া আর কোনো মহাকাশ সংস্থা মঙ্গলে অবতরণে সফল হয়নি।

মঙ্গলের সমতল স্পর্শ করতে ঝুরং যেসব পদক্ষেপ নিয়েছে, সবগুলোই অটোমেটেড ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য