,

‘বজ্রপাতে’ আসামে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বজ্রপাতে একসঙ্গে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বন কর্মকর্তারা। বুধবার (১২ মে) আসামের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই রেঞ্জের বন দফতরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। হাতিগুলো দুটো দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।

তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কি-না তা খতিয়ে দেখতে হবে। তবে আমরা হাতিগুলোর অন্য কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোনো প্রমাণ এখনও পাইনি। মৃত হাতিগুলোর শরীরে কোনোরকম ক্ষতচিহ্ন ছিল না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য