,

ভারতে করোনায় আরো ৩৮৭৯ মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ গেছে আরো তিন হাজার ৮শ ৭৯ জনের। এই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জনের শরীরে।

গত দু’তিনদিনের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু ও শনাক্ত উভয়ই কিছুটা কম।
শনিবার (১৫ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।

এ নিয়ে এ মহামারিতে দেশটিতে মোট শনাক্ত দাঁড়ালো ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে। মোট মৃত্যু ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের। করোনায় সেরে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখের বেশি।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য