,

ঈদের শুভেচ্ছা জানালেন তারকারা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে ঘরবন্দি ঈদ উদ্‌যাপন করছেন শোবিজ তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারা ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খান লিখেছেন, “ঈদ মোবারক। আল্লাহ, দয়া করে সকল মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন। দোয়া কবুল করুন। আমিন।”

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছে, “আমার পরিবার, বন্ধু ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা। সবাইকে ভালোবাসা।”

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, “সবাইকে ঈদ মোবারক। সচেতনভাবে সবাই ঈদ উদ্‌যাপন করুন। নিশ্চয় ভালো দিন আসবে। সেই দিনের অপেক্ষায়।”মেহজাবিন চৌধুরী লিখেছেন, “ঈদ মোবারক সবাইকে।”

তাসনিয়া ফারিণ লিখেছেন, “ঈদ মোবারক সবাইকে। যদিও এবার কাজ করার সুযোগ ছিল না তবুও আপনারা যারা আগ্রহী তারা নিম্নোক্ত কাজগুলো দেখে নিতে পারেন।”

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম একটি ভিডিও প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, “এবার ঈদে আমরা সবাই ঘরে থাকি। নিজেকে ও অন্যকে নিরাপদে রাখি। আজকের আনন্দময় ঈদের দিনে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।”

অভিনেত্রী সাফা কবির লিখেছেন, “ঈদ মোবারক, আমার সব বন্ধু, পরিবার ও ভক্তদের। পুরো দিনটি সচেতনভাবে উদ্‌যাপন করুন। ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে দিনটি কাটান।”

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের