,

সহিংসতা থামাতে ফিলিস্তিন-ইসরায়েলের মেয়েরা একসঙ্গে রাস্তায়

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিন এবং ইসরায়েলের চলমান সংঘর্ষ থামাতে শান্তিপ্রিয় মানুষেরা দেশ দুটির বিভিন্ন স্থানে শুক্রবার র‌্যালির আয়োজন করেছেন। এর মধ্যে কিশোরী এবং মধ্যবয়সী নারীদের একটি আয়োজন নজর কেড়েছে।

ইসরায়েলের আদিহার তিজভি এবং ফিলিস্তিনের তমর শাহ এই ইভেন্টের আয়োজক। ইভেন্টটির ফেইসবুক লিংক থেকে জানা গেছে, জাফফা ক্লক টাওয়ারে দুই দেশের মেয়েরা সাদা পোশাক পরে র‌্যালিতে অংশ নেবেন।

জেরুজালেম পোস্টের আরেকটি খবর থেকে জানা গেছে, শুক্রবার ইলাত অঞ্চলেও র‌্যালির আয়োজন করা হয়েছে। ‘ইহুদি-আরবরা শত্রু হতে নারাজ’-শিরোনামে স্থানীয় সময় বিকেলে সাগরপাড়ে র‌্যালিটি হওয়ার কথা।

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।

দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাশাপাশি হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল।

তাদের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৩১ জন শিশু। আহত হয়েছেন ৫৪০ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য