,

খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা নিজেদের ঘরে রান্না করা খাবার নিয়ে যান হাসপাতালে। এরপর সবাই মিলে দুপুরের খাবার খান। সন্ধ্যা পর্যন্ত তারা হাসপাতালেই ছিলেন।

এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার পরিবারের এক সদস্য।

তিনি বলেন, ‘এসময় ফোনে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।’

রাজধানীর বসুন্ধরার এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য