বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধিনিষেধের ঈদে উন্মুক্ত স্থানে ঘোরাঘুরি

news-image

নিজস্ব প্রতিনিধি : করোনা বিপর্যয়ে গত বছরের মতো এবারও ভিন্ন এক পরিস্থিতিতে ঈদ উদযাপন করলেন দেশের মানুষ। করোনা রোধে সরকার ঘোষিত নির্দেশনা মেনেই খোলা জায়গার পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

ঈদে পরিবহনের বিধিনিষেধের কারণে এবার ঢাকা ছাড়তে পারেনি অনেক মানুষ। আর তাই বদ্ধ পরিবেশ থেকে বের হয়ে একটু মুক্ত ও খোলামেলা জায়গায় ঘুরতে বের হয়েছেন সাধারণ মানুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরেরা।

নামাজ শেষে রাস্তাঘাটে মানুষ যে যার মতো করে ঘুরছেন, কাটিয়েছেন নিজের মতো সময়। অনেকে পরিবার নিয়ে রিকশায় করে ঘুরছেন। হাতিরঝিল, গুলশান লেক, ধানমন্ডি লেকসহ নগরের নানা স্থানে মানুষ ঘুরছেন। আবার অনেকে সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর আশপাশের এলাকায় ঘুরতে বের হয়েছেন।

শুক্রবার বিকেলের দিকে বাড্ডা থেকে হাতিরঝিলে ঢোকার মুখে লোকে লোকারণ্য দেখা যায়। ফুচকার দোকান, শিশুদের খেলনার দোকান, দোকানে ক্রেতাদের ভিড়। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। ঈদের দিন দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে এখানে।

‘পরিবার ছেড়ে ঢাকায় ঈদ করতে হচ্ছে, এখানে আমাদের আত্মীয়স্বজন কেউ নেই। আমার পরিবার নিয়ে শুধু আমি আছি। স্ত্রী দীর্ঘ দিন ঘরে বন্দী। এটা একটা ফাঁকা জায়গা। চিন্তা করলাম একটু ঘুরে আসি। তবে এখানেও অনেকেই আমার মতই স্বস্তি খুঁজতে এসেছেন।’ বলেন হাতিরঝিলে ঘুরতে আসা মাহাবুবুর রহমান।

তিনি আরও বলেন, ঢাকায় তো কোন বিনোদন কেন্দ্র খোলা নেই। তাই বিনোদনের খোঁজে এখানে এসেছি।’

ঘুরতে আসা তানভীর হোসেন নামে একজন বলেন, টানা এক বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। ঘুরতে যাওয়ার তো আর জায়গা নেই। সবসময় তো বাসায় থাকা হয়। তাই ঈদের দিন কয়েকজন বন্ধু নিয়ে একটু ঘুরতে এসেছি।

এদিকে করোনার বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে জাতীয় চিড়িয়াখানাসহ নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্র।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা