,

উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চীন সরকার থেকে উপহারের ৫ লাখ টিকার মধ্যে ৩০ হাজার টিকা বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে চীনা দূতাবাস। এই ৩০ হাজার টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের দেওয়া হবে। চীনা দূতাবাস আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এ টিকা প্রয়োগে ইচ্ছা পোষণ করেছে।

আনোয়ার খান মডার্ন গ্রুপের গণমাধ্যম ও রাজনৈতিক শাখার জনসংযোগ কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক সৈকত বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে অনেক চীনা নাগরিক আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া চীনা দূতাবাসের সঙ্গে এই হাসপাতালটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা সরকারের কাছে ৩০ হাজার টিকা চেয়েছে। আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এসব টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের প্রয়োগের ইচ্ছা রয়েছে দূতাবাসের। স্বাস্থ্য অধিদফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়টি বিবেচনা করে আমরা কোনও চিঠি পেলে পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করবো।সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা টিকা হাতে পাবো বলে আশা করছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য