,

ঈদের ছুটিতে অতিথির জন্য তেহারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদে পরিবারের সদস্যদের জন্য হরেক রকম খাবার তৈরি করা হয়। ঈদের ছুটিতে খাবারের তালিকায় বিফ তেহারিও থাকতে পারে।

আজ তৈরি করতে পারেন মজাদার তেহারি।
উপকরণ: গরুর মাংস ১ কেজি, কালিজিরা চাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, রসুন বাটা আধা ১ চামচ, গরম পানি চালের দেড় গুন, মরিচের গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, স্বাদ লবণ আধা চা চামচ, কাঁচা মরিচ, লবণ পরিমাণমতো, কেওড়ার জল ১ টে চামচ, জায়ফল, জয়ত্রী, এলাচ ও দারচিনি।

প্রণালী: তেহারির মাংস ছোট করে কেটে নিন।

সব মসলা, টক দই, লবণ, এলাচ ও দারচিনি দিয়ে মাংস মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিন। মাংস সেদ্ধ হলে অল্প ঝোল থাকতেই নামিয়ে নিন।

চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে সরিষার তেল দিয়ে এলাচ-দারচিনি দিয়ে চাল দিন। একটু নেড়ে পানি ও পরিমাণমতো লবণ দিন। পোলাওয়ের পানি শুকিয়ে এলে তাওয়ার ওপর অল্প আচে ১০ মিনিট রেখে দিন। রান্না করা মাংস ও পোলাও একসঙ্গে মিশিয়ে নিন। সবশেষে কেওড়ার জল ও শাহি জিরা দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখুন। এবার সালাদ দিয়ে গরম গরম তেহারি পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়