,

ঈদে সাকিবকে মিস করছেন শিশির

news-image

অনলাইন ডেস্ক : ঈদের সময় প্রিয়জনদের টানে ঘরে ফিরে মানুষ। কিন্তু সাকিব আল হাসান ফিরতে পারেননি পরিবারের কাছে। করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফিরে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

স্ত্রী, দুই কন্যা ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে সাকিবের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। সেখানেই পবিত্র ঈদ উদ্‌যাপন করছেন তারা। কিন্তু প্রিয়জন যে কাছে নেই! এই ঈদের দিনে ঠিকই সাকিবকে মিস করছেন তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এক ছবিতে ছেলে ইজাহকে কোলে নিয়ে আছেন শিশির। আরেক ছবিতে তার সঙ্গী দুই কন্যা। শিশির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! ইজাহর প্রথম ঈদ। প্রিয় স্বামী তোমাকে মিস করছি!’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা