,

ফের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

news-image

অনলাইন ডেস্ক : নেপালে আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

কেপি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েকমাস ধরে বিরোধের পরে সোমবার অনাস্থা ভোটে হেরে যান।

তবে পরে প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান। কিন্তু নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি।

এতে পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।’

দেশটিতে করোনাভাইরাস মহামারি, অক্সিজেন ও হাসপাতালে বেড সংকট থেকে সর্বশেষ এই রাজনৈতিক সংকটে পড়ে।

নেপালে করোনার দৈনিক সংক্রমণ ১ এপ্রিল থেকে ৬০ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে ১ হাজার লোক মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি