,

ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করার দোয়া চেয়েছি আল্লাহর কাছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণকে নিয়ে যাতে এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে পারি, সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেছি।

শুক্রবার ঈদের নামাজ আদায় শেষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন (খালেদা জিয়া) ভালো আছেন। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ ভালো নেই। হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীরা ভালো নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দপ্তরের দায়িত্বে সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।

এরপর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের