,

মন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা, বিপাকে কারিনা

news-image

বিনোদন ডেস্ক : পেছনে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দির, সামনে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপূর খান। মাথায় সবুজ ওড়না, চোখে কালো চশমা। সেই ছবির নিচে লেখা, ‘আমার সব মুসলিম বন্ধু ও মুসলিম পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা।’

ছবির ক্যপশনে এই বক্তব্য দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেক নেট ব্যবহারকারী। সেই ক্ষোভের আঁচ ছুটে গেল অভিনেত্রীর দিকে। কেউ বলেন, ‘আপনি এত বোকা! স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছার কথা বলছেন’? কেউ কেউ আবার অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেছেন কারিনাকে। কারও বক্তব্য, ‘এটা মন্দিরও নয়, গুরুদ্বার’। কারও প্রশ্ন, ‘মন্দির আর মসজিদের তফাত জানেন’? কেউ আবার কারিনাকে দেশের জন্য কিছু করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, কেউ ভালভাবে ছবিটি না দেখেই কারিনাকে আক্রমণ কর‍তে শুরু করেছেন। ছবিটা করিনার বটে, কিন্তু নিচের লেখা তার নয়। কারণ ইনস্টাগ্রামের ওই প্রোফাইল তার নিজের নয়। ‘ফ্যান ক্লাব’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ছবি। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘ফ্যান পেজ ফর দ্য কুইন অব বলিউড’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য