,

অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে ডায়েরি

news-image

অনলাইন ডেস্ক : খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে। গতকাল বুধবার এই মর্মে দিল্লি পুলিশের কাছে নিখোঁজ-ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ বা (এনএসইউআই) সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা।

তিনি বলেন, ‘দেশের সংকটময় এই মহামারি পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পালিয়ে যাওয়া নয়।’

এনএসইউআই’র সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চুঘের দাবি অমিত শাহের নামে নিখোঁজ-ডায়েরি করার পর তার সংগঠনের দপ্তরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা। তিনি বলেন, ‘২০১৩ পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত নেতা-নেত্রীদের। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সব বদলে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মহামারি-কালে।’

এনএসইউআই বিবৃতিতে জানায়, ‘ভয়ঙ্কর মহামারি সঙ্গে আমরা প্রত্যেকে লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ-ডায়রি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য